ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ১১:০৩ পিএম

বগুড়ার দুপচাঁচিয়া থানা বাসট্যান্ড থেকে ধাপহাট প্রবেশ সড়কটির বেহাল দশা, জনদুর্ভোগ

বগুড়ার দুপচাঁচিয়া থানা বাসট্যান্ড থেকে ধাপহাট প্রবেশ সড়কটির বেহাল দশা, জনদুর্ভোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার থানা বাসট্যান্ড থেকে ধাপ সুলতানগঞ্জ হাটে প্রবেশ সড়কটির বেহাল দশা। খানা-খন্দকে ভরা এই সড়কটিতে কার্পেটিংসহ খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি নামলেই গর্তগুলো পানিতে ভরে যাচ্ছে। ফলে হাটুরিয়া ও সাধারণ মানুষ,স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে প্রায় ১ কিলোমিটার উত্তরে ঐতিহ্যবাহী ধাপ সুলতানগঞ্জ হাট অবস্থিত। বগুড়া-নওগাঁ সড়কের পার্শ্বে হাটটির অবস্থান হওয়ায় হাটে প্রবেশের গুরুত্বপূর্ণ সড়ক থানা বাসস্ট্যান্ড থেকে প্রায় ১ কিলোমিটার ধাপহাট সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। আজ রোববার (২২ নভেম্বর) সরেজমিনে সড়কটি ঘুরে দেখা গেছে, সড়কের অবস্থা বেহাল। থানা বাসস্ট্যান্ড থেকে ১ কিলোমিটার সড়কটির কার্পেটিং এর পাথরসহ খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

গত ৩দিনের বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে থাকছে। সড়কটির দু’পার্শ্বে ড্রেন না থাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। ফলে বৃষ্টির পানি রাস্তার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এতে হাটে আগত হাটুরিয়া ছাড়াও সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সেইসাথে সড়কটির পার্শেই দুপচাঁচিয়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয় সহ রহমানিয়া মাদ্রাসা অবস্থিত।

স্কুল ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীদেরকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে ধাপহাট সপ্তাহে দু’দিন বৃহস্পতিবার ও রোববার হাটবার। হাটবারগুলোতে শুধু উপজেলাই নয়, বগুড়া জেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মানুষরা এইহাটে কেনাকাটার জন্য আসে।

বিশেষ করে হাট থেকে গরু, ছাগল ক্রয় করে ভটভটি, ট্রাক বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে বহনের সময় এই দুর্ভোগ আরো বেশি পোহাতে হয়। অনেক সময় খানা-খন্দকে ভড়া এইসব গর্তে ট্রাক ভটভটি আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। হাটটি দুপচাঁচিয়া পৌরসভার রাজাস্ব আয়ের একটি বড় মাধ্যম। প্রতি বছর হাট ইজারা থেকে প্রায় ৮ কোটি টাকা পৌরসভা রাজস্ব আয় করে থাকে।

আরও পড়ুন

এ ব্যাপারে দুপচাঁচিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক কাউন্সিলার ইউনুছ আলী সাখিদারসহ অনেকেই জানান, থানা বাস্ট্যান্ড-ধাপহাট সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। অপরদিকে ধাপহাটি পৌরসভার রাজস্ব আয়ের একটি বড় মাধ্যম। অথচ সড়কটির উন্নয়নে পৌরসভা উদাসিন।

তারা সড়কটি দ্রুত সংস্কারে দাবি জানান। আজ রোববার (২২ নভেম্বর) উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন জানান, দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড থেকে ধাপসুলতানগঞ্জ হাটের প্রবেশের গুরুত্বপূর্ণ সড়কটি পৌরসভার আওতাভুক্ত। পৌরসভা এলাকায় স্থানীয় সরকার অধিদপ্তরের উন্নয়ন মুলক কাজ করার বিধান নেই। পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান জানান, থানা বাসট্যান্ড থেকে ধাপহাট পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য ২ কোটি ২৫ লাখ টাকা স্কিম তৈরী করা হয়েছে।

থানা বাসট্যান্ড থেকে উত্তর দিকে ধাপহাট ব্রিজ পর্যন্ত প্রায় ৮১০ মিটার সড়ক প্রসস্থ করন সহ আরসিসি করণ প্রকল্প অনুমোদনের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন সহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলেই থানা বাসট্যান্ড থেকে ধাপহাট পর্যন্ত সড়কটি প্রসস্থ করন সহ আরসিসি করণ প্রকল্পের জন্য দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচিত করে দ্রুত সড়কটি নির্মাণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়া থানা বাসট্যান্ড থেকে ধাপহাট প্রবেশ সড়কটির বেহাল দশা, জনদুর্ভোগ

১

বগুড়া ডায়াবেটিক সমিতির নির্বাচন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সা. সম্পাদকসহ সকল পদে প্রার্থীরা জয়ী

২

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

৩

রংপুরে শহিদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে গাইনি ও প্রসূতি সেবার উদ্বোধন

৪

পলমল গ্রুপে জিএম পদে চাকরির সুযোগ, ৫০ বছর বয়সেও আবেদন

৫

তারেক রহমানের সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার : কাজী রফিকুল ইসলাম এমপি

৬