ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ১০:১০ পিএম

ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার

ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামসহ তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটসংলগ্ন সিএনজি গ্যাস পাম্পের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আকিব। এ সময় চান্দগাঁও থানা পুলিশের একটি মোবাইল টিম তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
​পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব জানিয়েছে যে সে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেছিল।

আরও পড়ুন

এ ঘটনায় গ্রেপ্তারকৃত তরুণের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই কর্মকাণ্ডের পেছনে অন্য কেউ বা কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার

১

বগুড়ায় সাবেক ফল ব্যবসায়ী নেতা আরফানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

২

সজীব গ্রুপে ‘স্কেল অপারেটর’ পদে নিয়োগ, এসএসসি পাসেই চাকরির সুযোগ

৩

বগুড়ায় স্কুল ছাত্র গালিব হত্যার রহস্য উন্মোচিত, মূলহোতা মিশুর স্বীকারোক্তি

৪

যানজট নিরসনে বগুড়া সিটির যুগান্তকারী পদক্ষেপ, নিবন্ধন পাচ্ছে ১০ হাজার রিকশা

৫

‘যাদের মনে আ.লীগের প্রতি দয়া আছে তাদের দিল্লি পাঠান’

৬