ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৫:৩০ পিএম

নরসিংদীতে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ১

নরসিংদীতে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ১

নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ী এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ অটোরিকশার পাঁচ যাত্রী।

আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনারা মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নাদাইল গ্রামের মৃত রাজিউদ্দিনের স্ত্রী।

আহতরা হলেন- সৌরভ (২৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫), কাউসার (১৫) ও জান্নাতুল (৭)।

আরও পড়ুন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সিমেন্টবাহী একটি ট্রাক মনোহরদীর দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইটাখোলাগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।

এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে ঘটনাস্থলেই মিনারা বেগমের মৃত্যু হয়।
স্থানীয়রা চালকসহ পাঁচজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ১

১

সাজেকে সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলি

২

গোপালগঞ্জে বিক্ষোভের ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং

৩

জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’

৪

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

৫

খুলনায় ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়ে পালাল দুর্বৃত্তরা

৬