পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সভাপতির বাড়িতে আগুন
পটুয়াখালী পৌর শহরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ সবুজবাগ এলাকায় তার নিজস্ব বাড়িতে এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বাড়ির একটি কক্ষে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং বাসভবনের বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
স্থানীয়দের ধারণা, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুনপটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন কাজী আলমগীর। এরপর থেকে ওই বাড়িতে তিনি বা তার পরিবারের কোনো সদস্য বসবাস করতেন না।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1795026390.jpg)






_medium_1795016533.jpg)