কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
নড়াইলের কালিয়ায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তারা নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কালিয়া উপজেলা ছাত্রদল, যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ করছিলেন। মিছিলটি বেন্দারচর বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে শাহিনুর ও সোহেল গুরুতর আহত হন।
আরও পড়ুনপরে দলীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীদের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






