ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ১১:২৫ পিএম

বগুড়ার শাজাহানপুরের আমজাদের লাউ মাচা দেখতে উৎসুক সবজি চাষিদের ভিড়

বগুড়ার শাজাহানপুরের আমজাদের লাউ মাচা দেখতে উৎসুক সবজি চাষিদের ভিড়

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : মাত্র ২ শতক জমিতে লাউ মাচা করে চারদিকে সাড়া ফেলে দিয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগর গ্রামের কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন। তিনি এ বছর শাহনগর পূর্বপাড়া গ্রামে রাস্তার পাশে ২ শতক জমিতে পরীক্ষামূলক ভাবে হাইব্রিড জাতের লাউ চাষ করেছেন। আর তাতেই ফলেছে ৪ শতাধিক লাউ!

ছোট্ট মাচায় শত শত লাউ ঝুলে থাকার সুন্দর দৃশ্যটি পথচারিসহ আশপাশ এলাকার সবজি চাষিদের দারুণ ভাবে আকৃষ্ট করছে। লাউ এর বাম্পার ফলনের সংবাদ ছড়িয়ে পড়লে মাচাটি একনজর দেখতে প্রতিদিন দুর দুরান্ত থেকে উৎসুক সবজি চাষিরা ভিড় করছেন।

এমনকি কৃষি উদ্যেক্তা আমজাদ হোসেনে লাউ মাচা দেখতে আজ বুধবার (১৮ নভেম্বর) বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ শাহনগর গ্রামে হাজির হন। বাম্পার ফলন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সেখানে উপস্থিত উৎসুক সবজি চাষিদের উদ্দেশ্যে লাউ চাষে লাভবান হওয়ার কলাকৌশল বিষয়ে উপদেশ মূলক কথা বলেন। এসময় শাজাহানপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোছাদ্দেক হোসেন শাওন, উপসহকারি কৃষি কর্মকর্তা মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।

লাউ মাচা দেখতে আসা বড়পাথার গ্রামের সবজি চাষি আব্দুল কাফি, কামারপাড়া গ্রামের সবজি চাষি আব্দুল হালিম, শাহনগর সোনারপাড়া গ্রামের সবজি চাষি নজরুল ইসলাম জানান, এর আগেও তারা লাউ চাষ করেছেন। কিন্তু আমজাদ হোসেনের লাউ মাচায় যে বাম্পার ফলন হয়েছে তা আগে কখনও দেখেননি। এতটা বেশি ফলন পাওয়া গেলে কৃষকরা নিশ্চিত লাভবান হবে।

আরও পড়ুন

বাম্পার ফলনের বিষয়ে কৃষি উদ্যোক্ত আমজাদ হোসেন জানান, ভালো ফলন পেতে গেলে ভালো জাতের মান সম্পন্ন বীজ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োজন। তিনি লাউ চাষের উদ্দেশ্যে জৈব ও রাসায়নিক সার মিশিয়ে মাটি প্রস্তুত পূর্বক মালচিং বেড তৈরি করেছেন। এরপর প্রতি শতক জমিতে ৪০টি করে হাইব্রিড জাতের মেঘনা, ফ্রেস ও বাউল লাউ চারা রোপন করেন।

চারা বেড়ে ওঠার সাথে সাথে ৬ থেকে সাড়ে ৬ ফুট উঁচু মাচা তৈরি করেছেন। আগাম জাতের হওয়ায় চারা রোপনের ৩২ দিনের মাথায় ফুল ও জালি আসা শুরু হলে প্রতিদিন বিকালে হাত দিয়ে লাউ গাছে পরাগায়ণ করে দেন আমজাদ হোসেন।

ফলে কোন জালি ঝরে পড়ে না, প্রতিটি জালি লাউয়ে পরিণত হয়। হাত দিয়ে লাউ গাছের পরাগায়ণ, মালচিং বেডে চারা রোপন এবং উন্নত জাত ও ভালো মানের বীজ ব্যবহারের এই কৌশলই বাম্পার ফলন পাওয়ার মূল চাবিকাঠি বলে মনে করছেন স্থানীয় সবজি চাষিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিন্নমত প্রকাশের সঠিক ইসলামী আদব ও শিষ্টাচার কী?

১

বগুড়ার শাজাহানপুরের আমজাদের লাউ মাচা দেখতে উৎসুক সবজি চাষিদের ভিড়

২

নেকটারের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ২২৩ টাকা

৩

বগুড়ার দুপচাঁচিয়া ডি এস কেজি মাদ্রাসায় কোরআন ছবক ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়

৪

পাবনার চলনবিলে আমন ধান কাটায় ব্যস্ত কৃষক 

৫

পাবনার চাটমোহরে ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৬