ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ১০:২৩ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ভবের বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যাংক কার্যালয়ের বারান্দার দেয়ালের পাশের বৈদ্যুতিক তার ও ওয়্যারিং পুড়ে গেছে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা অফিসের বারান্দায় পেট্রোল ও মোবিলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংক ভবনের দ্বিতীয়তলায় অবস্থান করছিলেন তিনি। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পান।

পরে নৈশপ্রহরীর সহযোগিতায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি কিংবা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। এদিকে ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়।

আরও পড়ুন

ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বোমাসদৃশ একটি প্লাস্টিকের পাত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন

১

বগুড়ার শিবগঞ্জে নবান্ন উৎসবে মাছের মেলা অনুষ্ঠিত

২

বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

৩

আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নতুন নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

৪

বগুড়ায় ১২ থানায় পুলিশের হেল্পডেস্কের কার্যক্রম : আইনিসেবা পাচ্ছে নারী-শিশু, প্রতিবন্ধি ও বয়স্করা ভাঙ্গনের হাত থেকে রক্ষা হচ্ছে বহু সংসার

৫

কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

৬