ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৫৮ পিএম

কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার উমানন্দ ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমির অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. রুহানী হোসেন নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার মুরাদ হোসেনের ছেলে।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। তিনি বলেন, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর অবস্থান নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

১

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

২

বনশ্রীতে চার বছরের মেয়েকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

৩

পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে আগুন

৪

বগুড়ায় আইন অমান্য করে উপ-শহরে পুকুর ভরাট ও প্লট বিক্রির মহোৎসব

৫

জয়বাংলা স্লোগান দিয়ে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

৬