ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৯:১৫ পিএম

বগুড়ায় আইন অমান্য করে উপ-শহরে পুকুর ভরাট ও প্লট বিক্রির মহোৎসব

বগুড়ায় আইন অমান্য করে উপ-শহরে পুকুর ভরাট ও প্লট বিক্রির মহোৎসব

স্টাফ রিপোর্টার : পরিবেশ ও জনস্বার্থ সম্পূর্ণ উপেক্ষা করে বগুড়ার নিশিন্দারা উপ-শহরের রজনীগন্ধা ৩ নম্বর রোডের একটি বড় পুকুর ভরাট করে প্লট ও ফ্ল্যাট বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। জেলা প্রশাসনের পূর্ববর্তী নিষেধাজ্ঞা, আইনগত নোটিশ এবং এলাকাবাসীর বারবার জোরালো প্রতিবাদের পরেও রহস্যজনক কারণে পুকুর ভরাটের এই অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সূত্রে জানা যায়, প্রকল্পের অনুমোদিত নকশা অনুযায়ী ওই আবাসিক এলাকায় ৩টি পুকুর, ১টি কমিউনিটি সেন্টার ও ১টি মসজিদ থাকার কথা উল্লেখ করে সাধারণ মানুষের কাছে প্লট ও ফ্ল্যাট বিক্রি করা হয়েছিল। এর মধ্যে পূর্বে দুটি পুকুর ভরাট করে ইতিমধ্যে ইমারত নির্মাণ করা হয়েছে, যা এখন দৃশ্যমান। সর্বশেষ অবশিষ্ট বড় পুকুরটিও ভরাট করে সম্প্রতি প্লট আকারে বিক্রির পাঁয়তারা চলছে।

পুকুরটি রক্ষায় এলাকাবাসী বিভিন্ন সময়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন। ২০১৩ সালের ২১ মে পুকুরের অনুমোদিত নকশা রক্ষার্থে তৎকালীন জেলা প্রশাসক বরাবর প্রথম লিখিত আবেদন করা হয়। ২০১৮ সালের ১ আগস্ট স্নিগ্ধা আবাসিক প্রকল্পের প্রোপাইটারদের বরাবরে পুকুরটি ভরাট না করার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ২০২১ সালের ২৫ আগস্ট সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে পুকুর ভরাট বন্ধের দাবিতে ফের লিখিত আবেদন জমা দেওয়া হয়।

এসব পদক্ষেপ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎকালীন সময়ে কয়েকটি অভিযান পরিচালিত হলেও প্রভাবশালী চক্রটি ফের সক্রিয় হয়ে পুকুরটি ভরাট করে ফেলে। সম্প্রতি ঘটনাস্থলে একটি সাইনবোর্ড বা পোস্টার টানানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে—উক্ত পুকুরের ৪৮ শতক জমির মধ্যে ৩৩ শতক চারজন ব্যক্তি ক্রয় করেছেন। এই সাইনবোর্ড টানানোর পরপরই স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।

আরও পড়ুন

আইন অনুযায়ী দেশের কোনো খেলার মাঠ, পুকুর, জলাধার, খাল বা বিল ভরাট করে কোনো ধরনের বাণিজ্যিক বা আবাসিক উন্নয়নমূলক কাজ করার সুযোগ নেই। অথচ এই স্পষ্ট আইনি নির্দেশ অমান্য করে উপ-শহরের মতো একটি পরিকল্পিত আবাসিক এলাকার প্রাকৃতিক জলাধার ধ্বংস করা হচ্ছে।

পরিবেশবিদ ও এলাকাবাসীর মতে, অপরিকল্পিত নগরায়ণের কারণে বগুড়া শহরে পুকুর ও জলাধারের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে, যার বিরূপ প্রভাব পড়ছে স্থানীয় পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তরের ওপর। জনস্বার্থ রক্ষায় অবিলম্বে এই অবৈধ পুকুর ভরাট বন্ধ করতে হবে এবং এর সাথে জড়িত প্রভাবশালী মহল ও দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আইন অমান্য করে উপ-শহরে পুকুর ভরাট ও প্লট বিক্রির মহোৎসব

১

জয়বাংলা স্লোগান দিয়ে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

২

গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

৩

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

৪

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ককটেল বিস্ফোরণ বাড়ছে: ডিবি প্রধান

৫

বগুড়ার দুপচাঁচিয়ায় নবান্ন উপলক্ষে মাছের মেলা উদ্বোধন

৬