ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৮:৫৬ পিএম

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ককটেল বিস্ফোরণ বাড়ছে: ডিবি প্রধান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা বাড়ার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে দায়ী করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। তাঁর দাবি, দলটির ঘোষিত কর্মসূচি সামনে রেখে নিজেদের অস্তিত্ব জানান দিতে তৎপরতা বাড়িয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রায় সোয়া দুই কেজি গানপাউডার উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

চলতি মাসে ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে ডিবি প্রধান বলেন, “এ মাসে দুইটা লকডাউন গেছে। তারা একটা কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি এগিয়ে আসছে। এ নিয়ে তাদের তৎপরতা; তারা যে আছে এটা প্রকাশ করার জন্য।”

গত তিন মাসে রাজধানীতে ককটেল বিস্ফোরণের পরিসংখ্যান তুলে ধরে শফিকুল ইসলাম জানান, সেপ্টেম্বরে ২৭টি, অক্টোবরে ১৩টি এবং নভেম্বরের ১৮ তারিখ পর্যন্ত ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে পুলিশ কীভাবে তথ্য পাচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষ থেকে কর্মসূচি প্রচার করা হচ্ছে। এসব কর্মসূচির সত্যতা যাচাইয়ের পাশাপাশি আগাম প্রস্তুতি নেওয়াও প্রয়োজন।

ডিবি প্রধান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গানপাউডার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিষয়ে বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ককটেল বিস্ফোরণ বাড়ছে: ডিবি প্রধান

১

বগুড়ার দুপচাঁচিয়ায় নবান্ন উপলক্ষে মাছের মেলা উদ্বোধন

২

দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

৩

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ

৪

পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসে আবেদন

৫

২৫ বছর পর ফের একসঙ্গে হৃতিক-কারিনা!

৬