ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৯:২১ পিএম

পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে আগুন

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে থাকা বাড়িতে এবং বিকেলে গ্রামের বাড়ি মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় হামলা চালানো হয়। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়দের ভাষ্য, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভের একপর্যায়ে এসব হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন

এ ঘটনায় দুই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং সেখানে ভাঙচুরের কিছু চিহ্ন দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে আগুন

১

বগুড়ায় আইন অমান্য করে উপ-শহরে পুকুর ভরাট ও প্লট বিক্রির মহোৎসব

২

জয়বাংলা স্লোগান দিয়ে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

৩

গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

৪

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

৫

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ককটেল বিস্ফোরণ বাড়ছে: ডিবি প্রধান

৬