ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০২:৫৮ পিএম

মিনিস্টারের ‘ফ্যামিলি অফার’: ফ্রিজ কিনলে ২২% ছাড়ের সঙ্গে এক বছরের বাজার ফ্রি

দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার এ চলছে ‘ফ্যামিলি অফার’। এই অফারের আওতায় মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজ কিনলে গ্রাহকরা পাচ্ছেন ২২% মূল্যছাড়ের পাশাপাশি এক বছরের বাজার ফ্রি। অন্যদিকে, মাইওয়ান ব্র্যান্ডের সব মডেলের ফ্রিজে থাকছে ৩০% মূল্যছাড়।  এছাড়া এসি, টেলিভিশনসহ বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, ক্যাশ ভাউচার, উপহার এবং সহজ কিস্তিতে পণ্য কেনার সুবিধা।

এসি কেনার ক্ষেত্রেও গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় সুবিধা। মিনিস্টারের ‘মাথা ঠান্ডা’ অফারের আওতায় মাসিক মাত্র ৩,৯৯৯ টাকা কিস্তিতে ১.৫ টন এবং ৪,৯৯৯ টাকা কিস্তিতে ২ টন এসি কেনার সুযোগ থাকছে। পাশাপাশি মিনিস্টার ব্র্যান্ডের ইনভার্টার ও নন-ইনভার্টার এসি নগদে কিনলে গ্রাহকরা পাচ্ছেন বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় গিফট বক্স। এছাড়া বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড চিগো এর ১ টন এসি মাত্র ৩৬,৫০০ টাকায় এবং ১ টন স্কাইওর্থ এসি মাত্র ৪২,০০০ টাকায় গ্রাহকরা ক্রয় করতে পারবেন।

টেলিভিশন ক্রেতাদের জন্যও বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় সুবিধা নিয়ে এসেছে মিনিস্টার। মিনিস্টার টিভি কিনলে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ৩৪,২৮৫ টাকা পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার। তাছাড়া মিনিস্টার ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৫৫,০০০ টাকায়।

মিনিস্টারের ২.৮ লিটার রাইস কুকার পাওয়া যাচ্ছে মাত্র ১,৯৯০ টাকায়, যার সঙ্গে থাকছে ৫০০ টাকার গিফট বক্স। পাশাপাশি ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও গ্রাইন্ডারসহ অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স ক্রয়ের ক্ষেত্রেও গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার।

আরও পড়ুন

এছাড়াও, গ্রাহকদের পুরোনো পণ্য পরিবর্তনের সুযোগ দিতে মিনিস্টারে রয়েছে বিশেষ এক্সচেঞ্জ অফার। এ অফারের আওতায় ব্যবহৃত পুরোনো এসি পরিবর্তন করে নতুন মিনিস্টার এসি ক্রয়ের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৪০% পর্যন্ত মূল্যছাড়। একইভাবে মিনিস্টার ফ্রিজ ও টেলিভিশন এক্সচেঞ্জের ক্ষেত্রেও রয়েছে বিশেষ মূল্যছাড়ের সুবিধা।

অফার প্রসঙ্গে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হায়দার বলেন, ক্রেতাদের সাশ্রয়ী ও আনন্দময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে মিনিস্টার নিয়ে এসেছে বিশেষ ‘ফ্যামিলি অফার’। এ অফারে মিনিস্টার ফ্রিজে ২২% মূল্যছাড়ের পাশাপাশি থাকছে এক বছরের বাজার ফ্রি এবং মাইওয়ান ফ্রিজের সব মডেলে থাকছে ৩০% মূল্যছাড়। গ্রাহকদের বাড়তি সুবিধা প্রদান ও পছন্দের পণ্য সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

গ্রাহকরা দেশব্যাপী যেকোনো মিনিস্টার শোরুম থেকে এসব অফারের আওতায় পছন্দের পণ্য কিনতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনিস্টারের ‘ফ্যামিলি অফার’: ফ্রিজ কিনলে ২২% ছাড়ের সঙ্গে এক বছরের বাজার ফ্রি

১

বগুড়ার সান্তাহারে চা-বাগানের পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

২

পলাতক শক্তি ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে : রিজভী

৩

মোহাম্মদপুরে দুই ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৪

মক্কার ক্লক টাওয়ারে নতুন দুই বিশ্ব রেকর্ড!

৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

৬