মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন রণতরি রুজভেল্ট
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিকল্প খোলা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
সেপ্টেম্বরে সান দিয়েগো ছেড়েছিল রুজভেল্ট ও এর সঙ্গে থাকা নৌবাহিনীর বহর। এর সঙ্গে কয়েক হাজার অতিরিক্ত সেনাও মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। অঞ্চলটিতে আগে থেকেই রয়েছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরি। ইরানের জাহাজ চলাচলে নৌ অবরোধ বজায় রাখতে এসব রণতরি মোতায়েন করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, তিনটি রণতরি ছাড়াও আরব সাগরে রয়েছে ১৩টি ডেস্ট্রয়ার, দুটি ক্রুজার ও একটি লিটোরাল কমব্যাট শিপ। লোহিত সাগরে রয়েছে আরও দুটি ডেস্ট্রয়ার।
গত সপ্তাহে ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী হামলার জন্য প্রস্তুত। তবে একই সময়ে তিনি দাবি করেন, সামরিক দিক থেকে আট মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ কার্যত শেষ। নতুন করে বড় হামলার সম্ভাবনাও কম বলে জানিয়েছেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্যের কারণে দুই দেশের আলোচনা থমকে আছে। ট্রাম্প যেকোনো চুক্তিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত করতে চান। অন্যদিকে ইরান নৌ অবরোধ তুলে নেওয়াসহ কয়েকটি শর্তে যুক্তরাষ্ট্রের সম্মতি চাইছে।
আরও পড়ুনএদিকে উত্তেজনার অন্যতম কেন্দ্র হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঝুঁকির মুখে রয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার দাবি, রবিবার থেকে মাইনের আঘাতে ছয়টি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নৌ অবরোধের আওতায় জুন থেকে ১৫০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং পাঁচটি অচল করা হয়েছে। সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্টের মূল্যায়ন অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল যুদ্ধের আগের তুলনায় এখনও এক-তৃতীয়াংশেরও কম। সূত্র : এপি
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1794987173.jpg)
_medium_1794985007.jpg)
_medium_1794983502.jpg)
_medium_1794982067.jpg)


_original_1794816838_medium_1794988072.jpg)
_medium_1794987854.jpg)
_medium_1794987696.jpg)