ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ১০:০৭ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে বিড়াল হত্যার শাস্তি ৬ মাস প্রাণীদের খাবার দেবেন দোকানি

দিনাজপুরের ঘোড়াঘাটে বিড়াল হত্যার শাস্তি ৬ মাস প্রাণীদের খাবার দেবেন দোকানি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দোকানের কয়েক প্যাকেট বিস্কুট খেয়ে ফেলেছিল একটি বিড়াল। এতে ক্ষুব্ধ হয়ে ফাঁদ পেতে বিড়ালটিকে আটকে গলায় চিকন নাইলনের দড়ি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বেকারি দোকানির বিরুদ্ধে। পরে দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায় বিড়ালটির নিথর দেহ। মায়ের এমন পরিণতিতে অসহায় হয়ে পড়ে তার দু’টি ছানা। এঘটনায় দোকানিকে ছয় মাস ওই বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি বাজারে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত দোকানির নাম সারোয়ার হোসেন (৫২)। তিনি নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। গতকাল রোববার বিকেল ৫টার দিকে বিড়াল হত্যার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু।

ইমুর অভিযোগ, গত শুক্রবার রাতে বলগাড়ি বাজারের ওই বেকারি দোকানি নিজের দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো একসময় খাবারের সন্ধানে গিয়ে ফাঁদে আটকা পড়ে মা বিড়ালটি। পরদিন সকালে বিড়ালটিকে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ দোকানের সামনেই ফেলে রাখা হয়।

আরও পড়ুন

অন্যদিকে, অভিযোগের মুখে নিজের দোষ স্বীকার করেন দোকানি সারোয়ার হোসেন। তার দাবি, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ করার পর রাতে বিড়ালটি দোকানে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। তবে নিজের আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেন।

ঘটনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, বিষয়টি অত্যন্ত দু:খজনক। শাস্তি হিসেবে তাকে ছয় মাস ওই বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় উদযাপিত হলো নবান্ন উৎসব ‘নতুন ধানে ভাত রেঁধেছি’

১

দিনাজপুরের ঘোড়াঘাটে বিড়াল হত্যার শাস্তি ৬ মাস প্রাণীদের খাবার দেবেন দোকানি

২

বগুড়ায় কাজীদের মানবন্ধন ও স্মারকলিপি পেশ

৩

বগুড়ার আদমদীঘির শালগ্রামে নবান্ন উৎসব উপলক্ষে ১২০ মণের বেশি মাংস বিক্রি

৪

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

৫

বগুড়ার নন্দীগ্রামে দুই যুগেও চালু হয়নি ২০ শয্যার হাসপাতাল

৬