লালমনিরহাটে শীতজনিত রোগের প্রার্দুভাব, বাড়ছে রোগীর চাপ
লালমনিরহাট প্রতিনিধি: ঋতু পরিবর্তন ও শীতের আগমনের সাথে সাথে লালমনিরহাটে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের পাশাপাশি স্ক্যাবিসে আক্রান্ত শিশুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত।
হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের সীমিত শয্যায় জায়গা হচ্ছে না অনেকের। কেউ মেঝেতে বিছানা করে সন্তানের চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র নিয়ে ফিরে যাচ্ছেন নিজ বাড়িতে। আজ সোমবার (১৬ নভেম্বর) লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে শিশু বিভাগ সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়।
হাসপাতালের নথি অনুযায়ী, শিশু বিভাগে ৩০টি শয্যা থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ১০টি। এর বিপরীতে ভর্তি রয়েছে ৬১ শিশু। শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। একই শয্যায় একাধিক শিশুকে রাখা এবং মেঝেতে চিকিৎসা নেওয়ার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা পরিবেশ।
চিকিৎসকরা জানান, ঋতু পরিবর্তনের সময় সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, রোটাভাইরাসজনিত ডায়রিয়া ও স্ক্যাবিসের মতো রোগের বিস্তার ঘটে। তাই শিশু ও নবজাতকের বাড়তি পরিচর্যা প্রয়োজন। শিশুদের পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, ঠান্ডা থেকে সুরক্ষিত রাখা এবং অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ দেন তারা।
চিকিৎসা নিতে আসা এক রোগীর অভিভাবক আব্দুল খালেক বলেন, সন্তানের মুখে ঘা ছিল, বমি করত, ডায়রিয়াও ছিল। এই অবস্থায় হাসপাতালে ভর্তি করানোর পর ২ দিন ধরে স্যালাইন দিচ্ছি। হাসপাতালে রোগীদের বেড সংকট ছাড়া অন্য কোনো সমস্যা দেখছি না।
আরও পড়ুনআরেক অভিভাবক সৈয়দ আলী বলেন, বাচ্চার হাতে-পায়ে ঘা হয়েছে, জ্বর ও সর্দি আছে। অনেক ওষুধ খাওয়ালেও ভালো হচ্ছে না। হাসপাতালে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে কিন্তু এখানে রোগীর অনেক চাপ। শিশু ও নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. তপন কুমার বলেন, লালমনিরহাট সদর হাসপাতালে শিশু রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে।
এখানে সর্দি-কাশি, শ্বাসকষ্টের পাশাপাশি শ্বাসতন্ত্রের অন্যান্য সংক্রমণের রোগীও দেখা যাচ্ছে। হাসপাতালে বেডের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। তারপরও সামর্থ্য অনুযায়ী সঠিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন ও অন্যান্য সামগ্রী রয়েছে।
লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আরশাদ হোসেন বলেন, শিশু বিভাগের ৩০টি শয্যার বিপরীতে এআরআইতে ৫ জন, ডায়রিয়া রোগী ১৬ জনসহ মোট ৬১ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।
মন্তব্য করুন






_medium_1794839470.jpg)
