ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৯:১৯ পিএম

বগুড়ার শেরপুরে সাবেক দুই এমপিসহ আ’লীগের ১০৮ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শেরপুরে সাবেক দুই এমপিসহ আ’লীগের ১০৮ জনের বিরুদ্ধে মামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলন্ত ভ্যানে আগুন দেয়া ও সেই নাশকতার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সাবেক দুই এমপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১০৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

গত রোববার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদি হয়ে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গত ৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় বস্তা বোঝাই একটি ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় একঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে পুলিশ।

‎এজাহার নামীয় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান ভূট্রো, সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরান, ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান শুভসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

‎মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি চলন্ত ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি নাশকতার ওই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

‎শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, সাবেক দুই এমপিসহ ১০৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা দুটি ধারা যুক্ত করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে সাবেক দুই এমপিসহ আ’লীগের ১০৮ জনের বিরুদ্ধে মামলা

১

নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

২

ইস্ট-ওয়েস্ট সীড বাংলাদেশের ‘ফার্মার্স ক্রপ কার্নিভাল ২০২৬’- এ সবজি ফসলের বহুমুখী প্রযুক্তি প্রদর্শন

৩

স্টেজ শো’র পাশাপাশি অন্যান্য কাজেও ব্যস্ত লিজা

৪

লালমনিরহাটে সার পাচারের সময় জব্দ, ব্যবসায়ীর কারাদন্ড

৫

পঞ্চগড়ের বোদায় নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন মহাসড়ক অবরোধ

৬