ভারতে 'ক্ষুধার যন্ত্রণায়' মৃত কুকুরের মাংস খেলেন যুবক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, মানেস্বর চকের কাছে কোনো একটি গাড়ির ধাক্কায় কুকুরটি মারা যায়। মৃত কুকুরটি রাস্তার পাশেই পড়ে ছিল। একপর্যায়ে স্থানীয় লোকজন দেখতে পান, এক ব্যক্তি কুকুরটির পাশে বসে সেটির শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছেন। ওই ব্যক্তির শারীরিক অবস্থা এবং অস্বাভাবিক আচরণ দেখে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ধারণা হয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ এবং চরম অসহায় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। তার এমন আচরণ থেকে তীব্র ক্ষুধা এবং ন্যূনতম মৌলিক সহায়তা না পাওয়ার বিষয়টিও সামনে এসেছে।
আরও পড়ুনপ্রত্যক্ষদর্শীরা জানান, মৃত কুকুরের মাংস খাওয়া থেকে তাকে বিরত রাখার চেষ্টা করেছিলেন তারা। তবে শুরুতে স্থানীয়দের কথায় কোনো কর্ণপাত না করে তিনি খাওয়া চালিয়ে যান। হৃদয়বিদারক এ ঘটনার পর রাস্তায় বসবাসকারী ছিন্নমূল মানুষদের ক্ষুধা, দারিদ্র্য ও মানসিক স্বাস্থ্যের সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভারতে আলোচনা শুরু হয়েছে।
ভিডিওর দৃশ্যটি অনেককে স্তম্ভিত করলেও ঠিক কোন পরিস্থিতিতে পড়ে একজন মানুষ এমন চরম কাজ করতে বাধ্য হলেন, সে প্রশ্নও উঠছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দ্রুত আমলে নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ওই ব্যক্তিকে শনাক্ত করে তার জন্য পর্যাপ্ত খাবার, নিরাপদ আশ্রয় এবং যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1794806272.jpg)

_medium_1794739609.jpg)
_medium_1794735236.jpg)

_original_1794120722_medium_1794730201.jpg)
_medium_1794814691.jpg)
_original_1790485455_original_1790657512_original_1791809174_medium_1794807290.jpg)
_medium_1794809041.jpg)