ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৭:৫৬ পিএম

বগুড়ার ধুনটে নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা : ছেলের কারাদণ্ড

বগুড়ার ধুনটে নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা : ছেলের কারাদণ্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টা ও বাড়িতে ভাঙচুরের অভিযোগে রাকিবুল হাসান রাকিবকে (২৫) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব এ দন্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রাকিব উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অসৎ প্রকৃতির লোকজনের সঙ্গে মিশে রাকিবুল হাসান গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবনে আসক্ত হয়ে পড়েন। তাকে মাদকের পথ থেকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন বাবা আব্দুল মান্নান ও মা রুমানা খাতুন।

প্রায়ই মাদক সেবনের জন্য তিনি বাবা-মায়ের কাছে টাকা দাবি করতেন। টাকা না পেয়ে তিন দিন আগে তিনি তার মা-বাবাকে মারধর করেন। এ সময় দা, বটি ও চাকু নিয়ে বাবাকে কোপানোর চেষ্টা করেন। পাশাপাশি মাকে গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন তিনি।

আরও পড়ুন

ছেলের অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সকালে ইউএনওর কাছে লিখিত আবেদন জানান তার মা-বাবা। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ভুক্তভোগী মা-বাবার বাড়িতে গিয়ে রাকিবুল হাসানকে আটক করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব বলেন, মা-বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়ি থেকে রাকিবুল হাসানকে আটক করা হয়। এ সময় রাকিবুল মাদকসেবনের কথা স্বীকার করেন।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা : ছেলের কারাদণ্ড

১

জয়পুরহাটের কালাইয়ে শিকল দিয়ে আটকে রাখা ছোট ভাইকে উদ্ধার : দুই বড় ভাই আটক

২

আমার প্রশান্তির উৎসই ভিকি, সে দারুণ সাহায্য করে: ক্যাটরিনা

৩

স্বামীর ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি এসপির স্ত্রীর

৪

টেকনাফ সীমান্ত থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

৫

বগুড়ার শিবগঞ্জে খুনসহ ডাকাতি মামলার আসামি শফিকুলের জামিন নামঞ্জুর

৬