ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০৮:১৮ পিএম

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে বিএনপি’র কর্মী সভায় ককটেল বিস্ফোরণ, কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় গোলজার হোসেন (৫৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলজার হোসেন উপজেলার গোয়ালভাগ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপি দলীয় কার্যালয়ে কর্মীসভা চলছিল। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও মারধরের ঘটনায় বিএনপি’র কয়েকজন নেতাকর্মী আহত হন। একই সঙ্গে দলীয় কার্যালয় ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতিসাধন করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ নেতা-কর্মীর বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলজার হোসেনকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গতকাল শনিবার দুপুরে ধুনট থানা থেকে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

১

দেশে ১৪৭ পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করলো বিজিএমইএ

২

নীলফামারীর ডিমলায় অগ্নিকাণ্ডে কোটি টাকার সম্পদ ভস্মীভূত

৩

টেকনাফে মাদকের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে ছাত্রদল

৪

তবুও দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন দীপা খন্দকার

৫

নীলফামারীর ডোমারে তাঁতীলীগ নেতা গ্রেফতার

৬