নীলফামারীর ডিমলায় অগ্নিকাণ্ডে কোটি টাকার সম্পদ ভস্মীভূত
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতবাড়ি, আসবাবপত্রসহ মূল্যবান মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ১০টি বসতঘর, টাকা, স্বর্ণালংকার, যানবাহনের ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।
জানা যায়, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় বেলা দেড়টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ গয়াবাড়ী গ্রামের আইনুল হক (৬৫) ও তার দুই ছেলে মামুনুর রশীদ (৪০) এবং মাসুদ রানার (৩০) বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কাছে তাদের চেষ্টা ব্যর্থ হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিন পরিবারের ১০টি বসতঘরসহ ঘরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
আরও পড়ুনক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডে তাদের অর্থ, স্বর্ণালংকার, ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও বসতঘর মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন



_medium_1794663859.jpg)




