রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক কিশোর নিহত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নাদিম মাহমুদ নৈতিক (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১টায় গঙ্গাচড়া সরকারি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত নৈতিক চলতি বছর গঙ্গাচড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। সে উপজেলার গজঘন্টা ইউনিয়নের কাষ্টম বাজার এলাকার হারেস মিয়ার একমাত্র ছেলে।
এলাকাবাসী জানায়, গত শুক্রবার গঙ্গাচড়া বাজারে নৈতিকের বাবা নতুন একটি বেকারির দোকান চালু করেন। সে গতকাল শনিবার দুপুরে ওই দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে মোটরসাইকেলযোগে বাজারে আসছিলো। এসময় গঙ্গাচড়া থেকে রংপুরগামী একটি অটোরিকশার ধাক্কায় গঙ্গাচড়া সরকারি কলেজ সংলগ্ন এলাকায় তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুনএ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন









_medium_1794662430.jpg)