শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্ত সাপেক্ষ আশ্বাসের পর আজ শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।এরপরই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, গত শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে বালুবাহী একটি বাল্কহেডের সংঘর্ষ হয়।
মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি অন্যায়ভাবে মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও ঘোষণা দেন তারা।
এদিকে ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে বেলা ১১টার দিকে ফেরি চলাচল শুরু হলে ধীরে ধীরে যানবাহন পারাপার স্বাভাবিক হতে থাকে।
আরও পড়ুন
নিউজ ডেস্ক



_medium_1794645837.jpg)
_medium_1794642933.jpg)
_medium_1794642270.jpg)
_medium_1794650167.jpg)
_medium_1794647619.jpg)