ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০৩:৫০ পিএম

বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসাইল রেলগেট এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। এ সময় খুঁটির নিচে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। স্থানীয়দের ধারণা, নিহত যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করছিলেন। ওই সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গিয়ে শর্টসার্কিট হয়ে লাইনে আগুন ধরে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১

আমাদের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্বের যথেষ্ট কারণ রয়েছে : মির্জা আব্বাস

২

আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৪

৩

‘নন-পলাতক আ’লীগ সভাপতি কামাল আটক

৪

হরমুজে সুপারট্যাংকারসহ চার জাহাজে আগুন

৫

উরুগুয়ের বিপক্ষে হারের পর স্ক্যালোনি বললেন, ‘ধৈর্য ধরতে হবে’

৬