ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০৬ পিএম

পিরোজপুরে নিখোঁজের দুই দিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

পিরোজপুরে নিখোঁজের দুই দিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের দুই দিন পর সন্ধ্যা নদী থেকে মো. সিয়াম রাঢ়ী (১০) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার ১০ নম্বর সারেংকাঠি ইউনিয়নের রাজাবাড়ি লঞ্চঘাট এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিয়াম উপজেলার গোবিন্দগুচ্ছ গ্রামের মো. আরিফ রাঢ়ীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে শিশু সিয়াম নিখোঁজ হয়। এরপর থেকে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করছিলেন। শনিবার সকালে রাজাবাড়ি খেয়াঘাটের এক মাঝি নদীতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে শিশুটির নিখোঁজ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এসেছে। স্থানীয়দের দাবি, শিশুটি নিজের সন্তান নয় - এমন ইঙ্গিত দিতেন তার বাবা আরিফ রাঢ়ী এবং এ নিয়ে পরিবারে বিরোধ চলছিল। ঘটনার দিন বাবা-ছেলে নদীতে মাছ ধরতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল বলেও স্থানীয়দের ভাষ্য। এরপর থেকে আরিফ রাঢ়ীকে এলাকায় দেখা যাচ্ছিল না। পরে শনিবার সকালে একতা বাজার এলাকা থেকে তাঁকে ধরে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শিশুটির মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গুয়ারেখা ইউনিয়ন বিএনপির নেতা রাসেল ফকির জানান, আরিফ রাঢ়ী বাক্‌প্রতিবন্ধী বলে তিনি শুনেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

এ বিষয়ে গুয়ারেখা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিশ্বজিৎ জানান, নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধের বিষয়টি তারাও শুনেছেন এবং শিশুটির বাবা বাক্‌প্রতিবন্ধী আরিফ রাঢ়ীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে নিখোঁজের দুই দিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

১

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি বাড়াতে তাগিদ প্রধানমন্ত্রীর

২

ওসমানী হাসপাতালের অনিয়ম দূর করতে উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

৩

নগ্ন ছবির বিনিময়ে ভারতীয় পাইলট থেকে যুদ্ধপরিকল্পনা হাতিয়ে নেন পাকিস্তানি নারী

৪

বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৫

আমাদের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্বের যথেষ্ট কারণ রয়েছে : মির্জা আব্বাস

৬