ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ১১:১১ এএম

ভরিতে ২,২১৬ টাকা কমলো সোনার দাম

ভরিতে ২,২১৬ টাকা কমলো সোনার দাম

দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 

আরও পড়ুন

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরিতে ২,২১৬ টাকা কমলো সোনার দাম

১

মেধা হারাচ্ছে আবেগে ভরা তরুণ সমাজ

২

চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল শুরু

৩

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৮

৪

সাগরে ডুবিয়ে দেওয়া হলো টাইটানিক থেকে বড় মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’

৫

কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা

৬