ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০৭:৩৪ পিএম

বগুড়ায় পুলিশ ও ডিএনসি’র পৃথক অভিযান

৭ হাজার পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার

৭ হাজার পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পুলিশ ও ডিএনসি’র পৃথক অভিযানে ৭ হাজার পিস নেশা জাতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এই মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপরিচালক মোহা. জিললুর রহমান জানান,গতকাল ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের  নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এরপর ঢাকা হতে সৈয়দপুরগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৭৮) থামিয়ে যাত্রীবেশে থাকা মাদককারবারি ইশরার হোসেন পাপ্পু (৪২)কে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ ও দেহ তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত মাদক কারবারি পাপ্পু (৪২) নীলফামারি জেলার সৈয়দপুর  উপজেলার গোলাহাট গ্রামের মৃত আজগার আলীর ছেলে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত পাপ্পু স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে তা উত্তরাঞ্চলে সরবরাহ ও বিক্রি করতেন। মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। 
অপরদিকে, একইদিন ভোর পোনে ৫ টার দিকে বগুড়া সদর থানার পুলিশের একটি টিম বগুড়া মহানগরের কাটনারপাড়ায় হটুমিয়া লেনে একটি চারতলা বাড়িতে অভিযান চালিয়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে। 

আরও পড়ুন

গ্রেফতারকৃতরা হলেন,  মহানগরের ফুলবাড়ি মধ্যপাড়ার হানিফ উদ্দিনের ছেলে মিনার রহমান (৩০) ও তার ছোট ভাই মিশু হোসেন প্রান্ত (২৫) এবং বৃন্দাবনপাড়ার সেকেন্দার আলীর ছেলে রাফিউল ইসলাম (২৯)। 
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, গোপন সংবাদ পেয়ে মাদক কারবারি মিনার রহমানের ভাড়া নেয়া কাটনারপাড়ার হটু মিয়া লেনের ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে সাড়ে তিনহাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া এসময় তার ছোট ভাই প্রান্ত’র কাছ থেকে আরো ৪শ’ পিস ট্যাপেন্টাডল ও আসামি রাফিউলের কাছ থেকে আরো ১শ’ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ হাজার পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার

১

বগুড়ায় এক হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

২

বিমানবাহিনীর ৫ কর্মকর্তা অবসরে

৩

তুরস্কের ফার্স্ট লেডির দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

৪

সংসদকে একটা নাট্যমঞ্চ বানিয়ে রেখেছে : মাহমুদা মিতু

৫

বগুড়া সারিয়াকান্দির ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

৬