ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০৭:১৬ পিএম

বিমানবাহিনীর ৫ কর্মকর্তা অবসরে

বিমানবাহিনীর ৫ কর্মকর্তা অবসরে

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) শুরু হবে। এরপর ২০২৭ সালের ০১ জুন থেকে তাদের অবসর কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

অবসরপ্রাপ্তির তালিকায় রয়েছেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী। 

প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত মেয়াদি কমিশনে থাকা প্রথম দুই কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুযায়ী তাদের অবসর দেয়া হলো।

আরও পড়ুন

অন্যদিকে, স্বল্পমেয়াদি কমিশনে থাকা বাকি তিন কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ২/২০১৪ অনুযায়ী তাদের অবসর দেয়া হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবসরপ্রাপ্ত এ পাঁচ কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরসংক্রান্ত সুযোগ-সুবিধা পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবাহিনীর ৫ কর্মকর্তা অবসরে

১

তুরস্কের ফার্স্ট লেডির দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

২

সংসদকে একটা নাট্যমঞ্চ বানিয়ে রেখেছে : মাহমুদা মিতু

৩

বগুড়া সারিয়াকান্দির ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

৪

নেত্রকোনায় ১০ লাখ টাকার গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

৫

নন্দীগ্রামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ ৩ জনের কারাদন্ড

৬