ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ১১:৩০ এএম

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, আজ তিনি, কাল অন্য কেউ, পরশু অন্য সবাইকে একে একে আক্রান্ত করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

স্ট্যাটাসে নাহিদ ইসলাম লিখেন, পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশীয় কোনো শক্তি নয় উল্লেখ করে তিনি বলেন, দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতরে নাশকতা চালিয়ে তারা সীমান্ত পেরিয়ে অন্য পাশে আশ্রয় নিচ্ছে। মানচিত্র দেখুন

আরও পড়ুন

সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা পাওয়ার আশা করছেন না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব। ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম

১

নুসরাতের বাড়িতে হামলাকারীদের খুঁজতে ব্যর্থ হলে সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে: জামায়াত আমির

২

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

৩

জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৪

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

৫

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

৬