ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০২:১৪ এএম

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

ছবি : সংগৃহীত, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগের বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগর উত্তর শাখা।

বুধবার (১১ নভেম্বর) নগরের আন্দরকিল্লা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে টেরিবাজার ও জামালখান অতিক্রম করে চকবাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল। সভাপতিত্ব করেন মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক। সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি খুররম মুরাদ।

বক্তব্যে তানজির হোসেন জুয়েল অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ বোমাবাজি, অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনটির বিরুদ্ধে হত্যা, গুম, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। জুলাই বিপ্লবেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে।

আরও পড়ুন

এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগকে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ দেওয়া যাবে না। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

১

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ

২

প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক

৩

মাদক চোরাচালানের দায়ে সৌদিতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

৪

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার, মালয়েশিয়ায় চিকিৎসাধীন

৫

উত্তরায় আ.লীগের ৪ সদস্যসহ গ্রেফতার ৭

৬