ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ১২:৩১ পিএম

বগুড়ার শাজাহানপুরে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খরনা ইউনিয়নের দাড়িগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মগরেব আলীর ছেলে।

আরও পড়ুন

নিহতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল থেকে সে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল। এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

১

হাম-ডেঙ্গুর মাঝখানে দেশের স্বাস্থ্যব্যবস্থা

২

আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনার জন্যই

৩

বক্স অফিসে ঝড় তুলছে রণবীর-যশের ‘রামায়ণ’

৪

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

৫

ভরিতে ২,৭৪১ টাকা কমলো সোনার দাম

৬