ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ১২:১৩ পিএম

আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনার জন্যই

আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনার জন্যই

লাইফ স্টাইল ডেস্ক : আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে অবিবাহিত ও একা থাকা মানুষেরা দিনটি উদ্যাপন করেন। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, বরং নিজের মতো করে জীবন উপভোগ, স্বাধীনতা ও আত্মনির্ভরতার আনন্দ উদযাপনই দিবসটির মূল বার্তা।

প্রতিবছর ১১ নভেম্বর পালিত হয় দিবসটি। তারিখটির বিশেষত্বও বেশ মজার। ১১/১১ সংখ্যাটিতে চারটি একক সংখ্যা রয়েছে, যা সিঙ্গেল বা একা থাকা মানুষের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

দিবসটির সূচনা চীনে। প্রচলিত তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকে নানজিং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অবিবাহিত জীবনের আনন্দ উদযাপনের জন্য দিনটি পালনের উদ্যোগ নেন। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন প্রান্তে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিবসটি আন্তর্জাতিক পরিচিতি পায়।

শুরুতে অবিবাহিত মানুষেরা দিনটি নিজেদের মতো করে উদযাপন করলেও সময়ের সঙ্গে এর ধরন বদলেছে। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, কেউ ঘুরতে যান, আবার কেউ নিজের পছন্দের জিনিস কিনে কিংবা প্রিয় কোনো কাজে সময় কাটিয়ে দিনটি উপভোগ করেন।

২০০৯ সালে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১ নভেম্বরকে বড় পরিসরে কেনাকাটার উৎসবে রূপ দেয়। এরপর দিনটি বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন কেনাকাটার আয়োজনে পরিণত হয়।

আরও পড়ুন

তবে সিঙ্গেল দিবসের তাৎপর্য কেবল অবিবাহিত জীবনের উদ্‌যাপনে সীমাবদ্ধ নয়। নিজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা এবং নিজের সিদ্ধান্তকে সম্মান করার বার্তাও দেয় দিনটি।

সমাজে বিয়ে কিংবা প্রেমের সম্পর্ককে অনেক সময় জীবনের পূর্ণতার মাপকাঠি হিসেবে দেখা হয়। কিন্তু সুখী ও পরিপূর্ণ জীবন কাটাতে যে সম্পর্কে থাকতেই হবে, এমন কোনো কথা নেই। নিজের স্বপ্ন পূরণ, পছন্দের কাজ আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়েও জীবন হতে পারে আনন্দময়।

সেই ভাবনাকেই সামনে রেখে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সিঙ্গেল দিবস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনার জন্যই

১

বক্স অফিসে ঝড় তুলছে রণবীর-যশের ‘রামায়ণ’

২

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

৩

ভরিতে ২,৭৪১ টাকা কমলো সোনার দাম

৪

সাফ চ্যাম্পিয়নশিপ : রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

৫

মোটরসাইকেল চালকদের সুখবর দিল বিআরটিএ

৬