বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের তিন নেতাসহ গ্রেফতার ৬
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো-সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নূর আলম (৩৫), মোকামতলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহিদুল ইসলাম (৪৮), বুড়িগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান (৬১) ও অন্যান্য মামলায় গ্রেফতারকৃত হলো-ফরিদুল ইসলাম (৩০), আমিনুল ইসলাম (৩২) ও জিয়া (৪৫)।
আরও পড়ুনএ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। অপর তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।
মন্তব্য করুন







