ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ০৭:২৬ পিএম

রহনপুর-সিঙ্গাবাদ রেলরুটে পণ্য পরিবহন বাড়াতে চায় ভারত

রহনপুর-সিঙ্গাবাদ রেলরুটে পণ্য পরিবহন বাড়াতে চায় ভারত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে পণ্য পরিবহনের অন্যতম প্রধান রেলরুট রহনপুর-সিঙ্গাবাদ দিয়ে পণ্য পরিবহন বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভারত। গত সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ৩৮তম ভারত-বাংলাদেশ আন্ত:দেশীয় রেল বৈঠকে এ প্রস্তাব উঠে এসেছে।

এছাড়া, ভারত তিনটি আন্তঃসীমান্ত রুটে দর্শনা-গেদে, পেট্রোপোল-বেনাপোল ও রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে ২৪ ঘণ্টা মালবাহী ট্রেন চালানোর অনুমতিও চেয়েছে। রহনপুর রেলস্টেশনের আশেপাশে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করে বন্দর সক্ষমতা তৈরি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে রহনপুর রেলওয়ে এলসি স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল ইসলাম জানান, বর্তমানে এ রুট দিয়ে প্রায় ২টি করে র‌্যাক রহনপুরে প্রবেশ করে থাকে। রহনপুর রেলস্টেশনে ইয়ার্ড বৃদ্ধি করলে আরও র‌্যাক নেয়া সম্ভব। এ বিষয়ে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, রহনপুরকে একটি পুর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি।

আরও পড়ুন

গুরুত্বপূর্ণ এ রেলরুটকে কাজে লাগাতে রেলবন্দরের সক্ষমতা বৃদ্ধি খুবই প্রয়োজন। ইয়ার্ড বৃদ্ধি ও বন্দর অবকাঠামো নির্মাণের জন্য রেলওয়ের যথেষ্ট জায়গাও রয়েছে। এখন যেহেতু ভারত আগ্রহ দেখিয়েছে সেহেতু বিষয়টি বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে গুরুত্ব দেয়া উচিত।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান বলেন, আমার নির্বাচনী এলাকার অন্তর্গত রহনপুর-সিঙ্গাবাদ রেলরুটটি অনেক পুরোনো একটি আন্ত:দেশীয় রেলরুট। এ রুট দিয়ে বাংলাদেশ-ভারত-নেপাল পণ্য ও যাত্রী পরিবহন বৃদ্ধি পেলে রহনপুর রেলবন্দরের গুরুত্ব বৃদ্ধি পাবে। ভারতের এ প্রস্তাব বিবেচনায় নিতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রীকে অনুরোধ জানাবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহনপুর-সিঙ্গাবাদ রেলরুটে পণ্য পরিবহন বাড়াতে চায় ভারত

১

‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না’

২

ঢাকার বস্তিকে ‘নয়াদিল্লি’ বানিয়ে চীনাদের ভিডিও প্রচার, যা বলছে ভারত

৩

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাড়িতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

৪

দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না

৫

‘আগের পুলিশের চেয়ে এখন পুলিশ শতগুণে ভালো’

৬