ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ০৬:৩৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে গো-খাদ্য মিশিয়ে ভেজাল গুড় তৈরি, একজনের অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে গো-খাদ্য মিশিয়ে ভেজাল গুড় তৈরি, একজনের অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গো-খাদ্য হিসেবে ব্যবহৃত লালি বা ঝোলা গুড় এবং চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে রফিকুল ইসলাম(৬৮) নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত ভেজাল গুড় ও গুড় প্রস্তুতের সরঞ্জামাদি বিনষ্ট করা হয়। রফিকুল ইসলাম শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের রনি বাজার এলাকার  আব্দুস সামদের ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রনি বাজার সংলগ্ন এলাকায় ভেজাল গুড়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় গো-খাদ্য এবং চিনি দিয়ে প্রস্তুত ভেজাল গুড় পাওয়া গেলে রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা অর্থদন্ড করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা।

আরও পড়ুন

অভিযানে সহায়তাকারী শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) হাসান আলী বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রফিকুল ইসলামকে অর্থদন্ড করেন ম্যাজিস্ট্রেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে গো-খাদ্য মিশিয়ে ভেজাল গুড় তৈরি, একজনের অর্থদন্ড

১

বৈদ্যুতিক এয়ার পিউরিফায়ার ছাড়াই ঘরের বাতাস বিশুদ্ধ করবেন যেভাবে

২

সরকার গঙ্গা ও তিস্তা নদীর পানি চুক্তির জন্য কাজ করছে : পানিসম্পদমন্ত্রী

৩

শরীরে তাবিজ বাঁধা থাকলে কি নামাজ হবে?

৪

আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল

৫

পানির নিচে ৬ হাজার বিঘা ফসলি জমি

৬