ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ০৬:২৮ পিএম

সরকার গঙ্গা ও তিস্তা নদীর পানি চুক্তির জন্য কাজ করছে : পানিসম্পদমন্ত্রী

সংগৃহীত,সরকার গঙ্গা ও তিস্তা নদীর পানি চুক্তির জন্য কাজ করছে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ক কোনো চুক্তি নেই। সরকার গঙ্গা ও তিস্তাসহ অন্য আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে চুক্তির জন্য কাজ করছে।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের লিখিত উত্তরে পানিসম্পদমন্ত্রী এসব কথা জানান। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রশ্নে শেখ মজিবুর রহমান ইকবাল জানতে চান, তিস্তা পানি চুক্তির বর্তমানে হিস্যা মোতাবেক পানি বাংলাদেশ পাচ্ছে কিনা এবং হিস্যা অনুযায়ী পানি পাওয়ার বিষয়ে বর্তমানে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি না, করলে তা কী?

আরও পড়ুন

জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বর্তমানে তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ক কোনো চুক্তি নেই। সরকার গঙ্গা ও তিস্তাসহ অন্য আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে চুক্তি স্বাক্ষরের জন্য কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঙ্গা ও তিস্তা নদীর পানি চুক্তির জন্য কাজ করছে : পানিসম্পদমন্ত্রী

১

শরীরে তাবিজ বাঁধা থাকলে কি নামাজ হবে?

২

আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল

৩

পানির নিচে ৬ হাজার বিঘা ফসলি জমি

৪

বুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ৬০০ টাকা

৫

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনার মৃত্যু

৬