ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০ পিএম

ঢাবি ক্যাম্পাসে লাগাতার ককটেল বিস্ফোরণ, প্রক্টর অফিস ঘেরাও করলো শিবির

ঢাবি ক্যাম্পাসে লাগাতার ককটেল বিস্ফোরণ, প্রক্টর অফিস ঘেরাও করলো শিবির

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ কয়েক দফা দাবিতে প্রক্টর অফিস ঘেরাও করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১০ নভেম্বর) এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় তারা ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার, বিস্ফোরণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন

শিবির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। ক্যাম্পাসে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। এ দায়িত্ব পালনে প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ক্যাম্পাসে লাগাতার ককটেল বিস্ফোরণ, প্রক্টর অফিস ঘেরাও করলো শিবির

১

আ’লীগের কার্যক্রমের প্রচারণা নিষিদ্ধ, গণমাধ্যমকে এটা মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

২

ইংল্যান্ডের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

৩

যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেন বৈঠক আজ, সতর্ক জেলেনস্কি

৪

নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন

৫

নভেম্বরে একাধিক ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

৬