ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ১২:৩৫ পিএম

ঢাবিতে নির্মিত হচ্ছে ৩০ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা

ঢাবিতে নির্মিত হচ্ছে ৩০ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে নির্মিত হতে যাচ্ছে ৩০ ফুট উচ্চতার স্থায়ী দেবী সরস্বতীর মূর্তি (প্রতিমা)। কর্তৃপক্ষের দাবি এটি পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী দেবী সরস্বতীর মূর্তি। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্তের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ। 

৩০ ফুট উচ্চতার কংক্রিটের এই প্রতিমা নির্মাণের লক্ষ্যে রোববার (৮ নভেম্বর)  ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। হলের রবীন্দ্র ভবনের পূর্বাংশে প্রতিমাটি নির্মাণ করা হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, ৩০ ফুট উচ্চতার কংক্রিটের প্রতিমাটি নির্মিত হলে এটি হবে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা। প্রতিমাটির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্ত করা যায় কি না, সে চেষ্টাও করা হবে। এ জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দিয়ে তাদের ইচ্ছা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমার নির্মাণকাজ দ্রুত এবং যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সবাই সমান অধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।’

আরও পড়ুন

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল, হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, হল সংসদের নেতারা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুরে শাস্ত্রীয় বিধান অনুযায়ী প্রতিমা স্থাপনের ভিত্তিপূজা অনুষ্ঠিত হয়। প্রতিমাটির নকশাও ইতিমধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এর মূল নকশাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও শিল্পী স্বপন পাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে নির্মিত হচ্ছে ৩০ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা

১

নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা : রয়টার্স

২

বিপিসির ৪,৮১৩ কোটি টাকা উদ্ধারের উপায় খুঁজতে মাঠে নামল ৭ সদস্যের বিশেষ প্যানেল

৩

সিলেট টেস্ট: দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

৪

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

৫

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

৬