ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ০৮:২৭ পিএম

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

সংগৃহীত,ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত আগুন দেয়। পরে বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। কয়েক মিনিটের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়। 

আরও পড়ুন

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

অন্যদিকে সন্ধ্যার পর থেকে মিরপুর, উত্তরা ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

১

বগুড়ার দুপচাঁচিয়ার সম্রাট হত্যা মামলায় সহোদর আসামির জামিন নামঞ্জুর

২

বগুড়ার শাজাহানপুরে খোরশেদ হত্যা মামলার আসামি গ্রেফতার

৩

৮ বিভাগেই বৃষ্টির আভাস

৪

বগুড়ার আদমদীঘিতে আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

৫

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল জাতীয় সংসদে উত্থাপন

৬