প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন গ্রুপের প্রতিনিধিদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
আজ সোমবার (৯ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশে তাদের ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে ট্রানশন গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান এবং দেশের সম্ভাবনাময় খাতগুলোতে আরো বিনিয়োগ করার আহ্বান জানান।
আরও পড়ুনচীনের প্রতিনিধিরা বর্তমান সরকারের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার করার আগ্রহ জানান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794211711.jpg)
_medium_1794210526.jpg)
_medium_1794209919.jpg)
_medium_1794209613.jpg)
_medium_1794208636.jpg)
_medium_1794207695.jpg)
_medium_1794209252.jpg)