সচিবালয়ের গেটের সামনে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ
ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের ১২ দফা দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। তাদের সামনে পুলিশ সদস্যদের অবস্থান ও ব্যারিকেড রয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় তারা রাজধানীর পুরাতন পল্টন মোড়ে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে পৌঁছান শ্রমিকেরা।
এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবির পক্ষে অবস্থান নেন। শ্রমিকদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন, যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স প্রদান, রিকশা আটক ও শ্রমিকদের হয়রানি বন্ধ, জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন এবং শ্রমিকদের জন্য রেশনব্যবস্থা চালু করা।
আরও পড়ুনএর আগে পুরাতন পল্টন মোড়ে সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো নীতিমালা চাপিয়ে দেওয়া যাবে না। তাদের দাবি বিবেচনায় নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দিতে হবে। সমাবেশ থেকে ১২ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794207695.jpg)
_medium_1794206942.jpg)
_medium_1794205468.jpg)
_medium_1794203744.jpg)
_medium_1794202651.jpg)
_original_1790485455_original_1790657512_original_1793616742_original_1794112742_medium_1794201190.jpg)
_medium_1794207209.jpg)