ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ০১:২২ পিএম

তিন মেয়ের জন্য সম্পদ রাখছেন না জাকারবার্গ?

তিন মেয়ের জন্য সম্পদ রাখছেন না জাকারবার্গ?

আন্তর্জাতিক ডেস্ক : জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের পরিকল্পনা হলো, বিপুল সম্পদের অধিকাংশ সন্তানদের উত্তরাধিকার হিসেবে না দিয়ে জনকল্যাণমূলক কাজে ব্যয় করা। ২০১৫ সালে ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দাতব্য কাজে ব্যয় করার ঘোষণা দিয়েছিলেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। তখন ওই শেয়ারের মূল্য ছিল প্রায় ৪৫ বিলিয়ন ডলার। এক দশক পর জাকারবার্গের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে তাঁদের তিন মেয়ের কেউই এই বিপুল সম্পদের বড় অংশের উত্তরাধিকারী হচ্ছেন না। 

২০১৫ সালের ১ ডিসেম্বর প্রথম মেয়ে ম্যাক্সিমার জন্মের পর তাকে উদ্দেশ করে খোলাচিঠি লেখেন জাকারবার্গ ও প্রিসিলা চ্যান। চিঠিতে তাঁরা লিখেছিলেন, 'সব মা-বাবার মতো আমরাও চাই, তুমি আজকের চেয়ে ভালো পৃথিবীতে বড় হও।' চিঠিতে তাঁরা আরও জানান, মানুষের সম্ভাবনার বিকাশ ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের সম্পদের বড় অংশ বিনিয়োগ করতে চান। তাঁদের বিশ্বাস, শিক্ষা, চিকিৎসা, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ করা হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা সম্ভব। 

আরও পড়ুন

সেই অঙ্গীকার বাস্তবায়নে তাঁরা দুজনে প্রতিষ্ঠা করেন চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেডআই)। প্রতিষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন সামাজিক ও বৈজ্ঞানিক উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের পরিকল্পনা করেন তাঁরা। জাকারবার্গ ও তাঁর স্ত্রী চ্যানের এই সিদ্ধান্ত তাঁদের বিশ্বের শীর্ষ ধনী দাতাদের কাতারে নিয়ে এসেছে। বিল গেটস, ওয়ারেন বাফেট ও মাইকেল ব্লুমবার্গের মতো ধনীরাও তাঁদের সম্পদের বড় অংশ জনকল্যাণমূলক কাজে খরচের পরিকল্পনা করেছেন। তাঁদের লক্ষ্য হলো, বিপুল সম্পদ শুধু পরবর্তী প্রজন্মের হাতে কেন্দ্রীভূত না হয়ে তা যেন বৃহত্তর সমাজের কাজে লাগে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মেয়ের জন্য সম্পদ রাখছেন না জাকারবার্গ?

১

সচিবালয়ের গেটের সামনে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ

২

চার শর্তে নেতানিয়াহুর দলকে সরকারে চান আইজেনকট

৩

এরদোয়ানের সঙ্গে বৈঠক হতে পারে তারেক রহমানের

৪

শেষ মুহূর্তের গোল অবিশ্বাস্য ড্র ম্যানইউ’র

৫

যুক্তরাষ্ট্র হামলা চালালে তাদের ওপর ‘নরক নামিয়ে আনবে’ তেহরান : আরাগচি

৬