ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৮:৪৪ পিএম

চলে গেলেন জবাব না দিয়ে

‘পরাজিত ব্যক্তি’ বলায় সাংবাদিকের প্রতি রেগে আগুন ট্রাম্প

সংগৃহীত,‘পরাজিত ব্যক্তি’ বলায় সাংবাদিকের প্রতি রেগে আগুন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের মুখে কোনও জবাব না দিয়েই সেখান থেকে ক্ষুব্ধ হয়ে হেঁটে চলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। ঠিক সেই সময় এক সাংবাদিক চিৎকার করে প্রশ্ন করেন, প্রেসিডেন্ট, একজন পরাজিত ব্যক্তি হিসেবে এখন কেমন বোধ করছেন?

এই প্রশ্ন শোনার পরও ডোনাল্ড ট্রাম্প পেছনে ফিরে তাকাননি কিংবা কোনও জবাবও দেননি। বরং তার মুখাবয়বে ক্ষোভের আগুন দেখা যায়। সেখান থেকে কোনও জবাব না দিয়ে হেঁটে চলে যান তিনি।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণই নিজেদের দখলে নেয়। এর মধ্য দিয়ে ট্রাম্প ও রিপাবলিকান পার্টি বিশাল ধাক্কার মুখে পড়ে; যা নির্বাচনের ঠিক তিন দিন পরের এই ঘটনায় স্পষ্ট হয়ে ওঠে।

আরও পড়ুন

ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঞ্চলগুলোতেও দুর্দান্ত জয় তুলে নেয় ডেমোক্রেটিক পার্টি। এমনকি অতীতে যেসব এলাকায় দলটি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিল, সেখানেও নিজেদের অবস্থান শক্ত করেছে ডেমোক্র্যাট শিবির।

নির্বাচনের এই ফলাফল রিপাবলিকান শাসনের মাঝামাঝি সময়ে ট্রাম্পের নেতৃত্ব নিয়ে ভোটারদের ব্যাপক অসন্তোষকেই ফুটিয়ে তুলেছে; যা তার রাজনৈতিক মর্যাদাকে এক চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পরাজিত ব্যক্তি’ বলায় সাংবাদিকের প্রতি রেগে আগুন ট্রাম্প

১

সোস্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২

বগুড়ায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

৩

বগুড়ায় চার অস্ত্রধারী যুবকের জামিন নামঞ্জুর

৪

বগুড়ায় এসআরবি’র অভিযান ২টি বার্মিজ চাকু ও মাদকদ্রব্যসহ ৯ জন গ্রেফতার

৫

ঘর জামাইয়ের বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টা ও টাকা আত্মসাতের অভিযোগ : বগুড়ায় সংবাদ সম্মেলন

৬