ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৮:৩৫ পিএম

বগুড়ায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

বগুড়ায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে। নির্ভরযোগ্য ও সহজলভ্যপরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আজ রোববার (৮ নভেম্বর) বিকেল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা পরিসংখ্যান অফিস বগুড়ার উপপরিচালক মো: সোহেল রানা। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি, রেজাউল হাসান রানু,  সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন.  ডেপুটি সিভিল সার্জন এসএম নূর ই শাদীদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন, শাজাহানপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, আদমদিঘী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোছা: লায়লা আঞ্জুমান বানু, গাবতলী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোছা: জান্নাতুল মাওয়া, বগুড়া সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: শাফিউল ইসলাম, নন্দিগ্রাম উপজেলা পরিসংখ্যান অফিসার মো: রবিউল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

আলোচনা সভায় বক্তারা সঠিক ও নির্ভুল পরিসংখ্যানের উপর গুরুত্ব দিয়ে বলেন, নির্ভুল পরিসংখ্যানের অভাবে দেশ ও জাতি ক্ষতির সম্মুখিন হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিসংখ্যান থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। বক্তারা কৃষি, বাল্য বিবাহ, প্রবাসীসহ বিভিন্ন বিভাগের সঠিক পরিসংখ্যান তুলে ধরতে এবং প্রচার করার আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

১

বগুড়ায় চার অস্ত্রধারী যুবকের জামিন নামঞ্জুর

২

বগুড়ায় এসআরবি’র অভিযান ২টি বার্মিজ চাকু ও মাদকদ্রব্যসহ ৯ জন গ্রেফতার

৩

ঘর জামাইয়ের বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টা ও টাকা আত্মসাতের অভিযোগ : বগুড়ায় সংবাদ সম্মেলন

৪

ইউক্রেন ইস্যুতে আবুধাবিতে যোগ দিচ্ছে ফ্রান্স  

৫

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

৬