ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৭:৫০ পিএম

বগুড়ার ব্যবসায়ী আলাল হত্যা মামলার আসামি রবিনের জামিন নামঞ্জুর

বগুড়ার ব্যবসায়ী আলাল হত্যা মামলার আসামি রবিনের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়া মহানগরের ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল শেখকে (৪৩) অপহরণসহ হত্যা মামলার হাজতি আসামি রবিন ওরফে রবিন শেখের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। সে মহানগরের মালগ্রাম সিদ্দিকের মোড়ের মৃত মঞ্জু কসাই ওরফে মঞ্জুরের ছেলে। গতকাল রোববার বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া মহানগরের চকসুত্রাপুর উত্তরপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে আলাল শেখ বগুড়া ফতেহ আলী বাজারের একজন ব্যবসায়ী। আলাল শেখ ফতেহ আলী বাজার কাঁচাবাজার বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং গত ২৮ মার্চ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সকাল পৌনে ১০টার দিকে ফতেহ আলী বাজারের মাছপট্টির রমজানের দোকানের সামনে থেকে আসামিরা তাকে অপহরণ করে মালগ্রাম ডাবতলায় জনৈক বাদশার বাঁশবাগান এলাকায় নিয়ে নিয়ে যায় এবং সেখানে আলালা শেখকে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে।

আরও পড়ুন

আহত আলাল শেখ চিকিৎসাধীন অবস্থায় গত ৩ এপ্রিল রাত ৪টায় মারা যান। এ ব্যাপারে নিহত আলাল শেখের বাবা ওই আসামিসহ ২৮ আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০/ ৩০ জন উল্লেখ করে বগুড়া সদর থানায় এই মামলা দয়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. বাশির আহম্মদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ব্যবসায়ী আলাল হত্যা মামলার আসামি রবিনের জামিন নামঞ্জুর

১

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন অভিনেত্রী নাজনীন নীহা

২

বগুড়ার দুপচাঁচিয়ায় নারী ও শিশু অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৭

৩

পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

৪

কমলা শাড়িতে ঐতিহ্যের মায়ায় পূর্ণিমা

৫

সামরিক চাপে দমাতে না পেরে ইরানকে ঘায়েলে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল

৬