রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ কলেজছাত্রী গ্রেফতার
রংপুর প্রতিনিধি : রংপুর নগরীতে মাদক বিরোধী অভিযানে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ আফসানা মরিয়ম (১৮) নামে এক কলেজছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেফতার আফসানা মরিয়ম স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুমের মেয়ে। তিনি হারাগাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশের দেওয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে আফসানা মরিয়মের বাড়িতে তল্লাশি চালিয়ে ১২টি প্যাকেটে রাখা ১ হাজার ৭৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় তাকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনতাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন






_medium_1794136661.jpg)


