ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৩:৫৯ পিএম

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডানা হোয়াইট

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডানা হোয়াইট

আন্তর্জাতিক ডেস্ক : আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার (৭ নভেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হোয়াইটকে এ পদে নিয়োগের প্রস্তাব দেওয়ার কথা জানান ট্রাম্প। তবে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ডানা হোয়াইট মার্কিন প্রেসিডেন্টের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির দায়িত্ব দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি একজন দুর্ধর্ষ যোদ্ধা ও লড়াকু মানুষ।’ এসময় হোয়াইটকে তার সঙ্গে কয়েকজন সহকারী রাখার অনুরোধ জানান ট্রাম্প। এজন্য ছয়জন ইউএফসি যোদ্ধার নাম উল্লেখ করে তাদের ছবিও পোস্ট করেন তিনি। ট্রাম্প আরও লেখেন, ‘উন্মাদ বামপন্থিদের বিরুদ্ধে আমাদের রক্ষা করতে এসব মানুষকে প্রয়োজন। ডানা হবেন অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা একজন প্রেস সেক্রেটারি। ডানা, দয়া করে দায়িত্বটি গ্রহণ করুন!’ তবে হোয়াইটকে দেওয়া এ প্রস্তাব নিয়ে ট্রাম্প মজা করেছেন বলে জানিয়েছেন তার প্রশাসনের একজন সহযোগী। অন্যদিকে হোয়াইট শনিবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জানান, সোমবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস ও ইউএফসির সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ট্রাম্পের প্রেস সেক্রেটারির পদটি এখনো শূন্য রয়েছে। ক্যারোলিন লেভিট দায়িত্ব ছাড়ার পর এ পদে নতুন কাউকে খুঁজছেন তিনি। এর মধ্যে কেটি জাকারিয়া মাত্র পাঁচ দিন দায়িত্ব পালন করেছিলেন। একটি বিতর্কিত সংবাদ সম্মেলনের পর তাকে বরখাস্ত করেন ট্রাম্প। অন্যদিকে প্রায় দেড় বছর প্রেস সচিবের দায়িত্ব পালনের পর গত আগস্টে পদ ছাড়েন ক্যারোলিন লেভিট। পরিবারকে আরও বেশি সময় দেয়ার জন্য দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

প্রেস সেক্রেটারি নিয়োগ নিয়ে ট্রাম্পের এই টানাপোড়েনের মধ্যে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। অন্যদিকে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডানা হোয়াইট

১

হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

২

নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া কার্যকর নীতিনির্ধারণ সম্ভব নয় : অর্থমন্ত্রী

৩

সমুদ্রপথে মানবপাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৯ জন

৪

রংপুরে ১৭৩০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

৫

চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

৬