ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০২:৪৪ পিএম

সৌদি জোটের হামলায় সানায় নিহত ২২

সৌদি জোটের হামলায় সানায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন। গতকাল শনিবার এই প্রাণঘাতী হামলা চালায় সৌদির বিমানবাহিনী। হুতি বিদ্রোহী-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি এবং বার্তা সংস্থা সাবা হতাহতের এ সংখ্যা জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদন বলেছে, সানার আল-সারিয়া এলাকায় সৌদি শত্রুদের যুদ্ধবিমান দিয়ে চালানো গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার ইয়েমেনের তাইজের একটি বাজারে সৌদির বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হন বলে জানান হুতি বিদ্রোহীরা। পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ নিতে গত সেপ্টেম্বর মাস থেকে ইরানসমর্থিত এই হুতি গোষ্ঠীটি বড় আকারে সামরিক অভিযান শুরু করেছে। পাল্টা অভিযান পরিচালনা করছে সৌদি আরবের সমর্থন পুষ্ট এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার, বর্তমানে যারা ইয়েমেনের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে। দুপক্ষের এ তীব্র লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাইজ প্রদেশ।

এদিকে লোহিত সাগর অতিক্রম করতে ইচ্ছুক বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নতুন নিয়ম জারি করেছে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনি বাহিনী হুতি বিদ্রোহীরা। সেই নিয়মের আওতায় যাত্রা শুরুর আগে জাহাজ পরিচালনাকারীদের এখন যাত্রা শুরুর আগে হুতি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

আরও পড়ুন

প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ম জারির পর বর্তমানে জাহাজ কোম্পানিগুলো একটি অনানুষ্ঠানিক যোগাযোগ চ্যানেল ব্যবহার করে  জাহাজের বিস্তারিত তথ্য হুতি বাহিনীকে জানাচ্ছে এবং তাদের জাহাজ যে হামলার শিকার হবে না, সে-সংক্রান্ত নিশ্চয়তা চাইছে। সূত্র : আল জাজিরা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি জোটের হামলায় সানায় নিহত ২২

১

বরখাস্ত হলেন মিশরের কোচ হোসাম হাসান

২

ইরানের কেশম দ্বীপসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

৩

বার্সার সঙ্গে পয়েন্ট সমান করে নিলো রিয়াল

৪

৪৯ টাকা দরে সিদ্ধ চাল ও ৩৫ টাকা দরে ধান কিনবে সরকার

৫

৪০ বছর পর রেলিগেশন জোনে ম্যানইউ

৬