ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ১১:১২ এএম

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, হামলাকারীর বাড়িতেও মিলল ৩ মৃতদেহ

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, হামলাকারীর বাড়িতেও মিলল ৩ মৃতদেহ, ছবি: সংগৃহীত।

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোর ব্যস্ত পর্যটনকেন্দ্রে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জনের বেশি। হামলাকারী উগ্র ডানপন্থী মতাদর্শে অনুপ্রাণিত ছিলেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে ক্রাকোর জনপ্রিয় পর্যটন এলাকা মেইন মার্কেট স্কয়ারে গাড়ি নিয়ে প্রবেশ করেন ২৫ বছর বয়সী ওই হামলাকারী। এরপর সেখানে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। এ সময় সামরিক বাহিনীর ব্যবহৃত অস্ত্র ও পোশাকসদৃশ সরঞ্জাম ছিল তার সঙ্গে।

পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী আহত হন। এ ঘটনায় এক পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছেন। অস্ত্রোপচারের জন্য সন্দেহভাজন হামলাকারীকে হাসপাতালে নেয়া হয়েছে। তিনি পোল্যান্ডের নাগরিক। দেশটির এক মন্ত্রী তাকে ‘চরম জাতীয়তাবাদী’ বলে বর্ণনা করেছেন।

এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, ক্রাকো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সন্দেহভাজন হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিনটি মরদেহ পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা সন্দেহভাজনের পরিবারের সদস্য হতে পারেন বলে জোরালো ধারণা করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

টাস্ক বলেন, ‘এখন পর্যন্ত পোল্যান্ডে এ ধরনের ভয়াবহ সন্ত্রাসী ঘটনা ঘটেনি। ক্রাকোতে মানুষের জীবনের ওপর চালানো এই নিষ্ঠুর হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ডই বলতে হবে।’

হামলায় মেইন মার্কেট স্কয়ারে নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। তাদের মধ্যে তিনজন পোল্যান্ডের নাগরিক, একজন ব্রিটিশ নাগরিক। বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, হামলাকারীর বাড়িতেও মিলল ৩ মৃতদেহ

১

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়কপথ অবরোধ: ট্রেন ও যান চলাচল বন্ধ

২

শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

৪

দীপাবলি উৎসব ও শ্যামাপূজা আজ

৫

‘বর্তমান প্রধানমন্ত্রী অনেক পারদর্শী তাই আমরা টিকে আছি’

৬