ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ০১:৩১ পিএম

ইরানের কেশম দ্বীপে হামলার তথ্য নিশ্চিত করল ট্রাম্প

ইরানের কেশম দ্বীপে হামলার তথ্য নিশ্চিত করল ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে বলেও দাবি করেছেন তিনি। আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (৬ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় সীমিত হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘আমরা ছোটখাটো কিছু হামলা চালিয়েছি। তারা একটি বিমান বিধ্বংসী ব্যবস্থা তৈরি করেছিল, যা হয়তো পাঁচ মিনিটের মধ্যেই ধ্বংস করে দিয়েছি।’ ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ইরানি সেনাবাহিনীর একটি বিবৃতির কথাও জানায়। এতে বলা হয়, কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাবাহিনী। কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবরের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, পরিস্থিতি ‘তুলনামূলকভাবে শান্ত’ রয়েছে।

এদিকে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দুই কোটি ডলার পুরস্কার এবং প্রয়োজনে স্থানান্তরের সুযোগ দিচ্ছে। এ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে অথবা এসবের যেকোনো কিছুর স্থানান্তর সম্পর্কে তথ্য দিলে এ পুরস্কার দেয়া হবে। এর আগে সোমবার ইরানের সংবাদমাধ্যম কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণের খবর প্রকাশ করে। একই সময়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘প্রতিরক্ষামূলক হামলা’ চালিয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন

শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প একাধিকবার বলেন, তার প্রশাসন তেহরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়। ইরানের সঙ্গে আমরা অনেক অগ্রগতি করেছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হয়েছে- এমন খবর প্রত্যাখ্যান করে কাতার। দেশটি সতর্ক করে বলেছে, এ ধরনের দাবি কেবল তাদেরই উপকারে আসে, যারা যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের কেশম দ্বীপে হামলার তথ্য নিশ্চিত করল ট্রাম্প

১

প্রথম টেস্ট সেঞ্চুরিকে ১৫০ রানে ছাড়িয়ে গেলেন হৃদয়

২

সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে? প্রশ্ন জামায়াত আমিরের

৩

মার্কিন নৌবাহিনী এক হাজার কিলোমিটার দূরে চলে গেছে : আইআরজিসি

৪

শিক্ষাসফরের বাস পুকুরে পড়ে শিক্ষকসহ নিহত ২

৫

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য চেয়ে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

৬