ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির বিরোধের জেরে একাব্বর আলী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার আসামি মো. নিরাশা আকন্দকে(২৬) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৩। আজ শুক্রবার (৬ নভেম্বর) এসআরবি-১৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত নিরাশা আকন্দ সুন্দরগঞ্জ উপজেলার কানি চরিতাবাড়ী এলাকার মতিন আকন্দের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, একাব্বর আলী চরিতাবাড়ী আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ও মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে বলা হয়, গত ৫ জুন বেলা ১১টার দিকে একাব্বর আলী নিজ বাড়িতে একা থাকার সুযোগে আসামিরা তাকে অপহরণ করে কানি চরিতাবাড়ী গ্রামের আব্দুল লতিফ আকন্দের বাড়িতে নিয়ে যান। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে তাকে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে মৃত ভেবে একটি বাঁশঝাড়ে ফেলে রেখে যান আসামিরা।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে গত ২ জুলাই সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।  এসআরবি-১৩ জানায়, গত শুক্রবার ভোরে গাইবান্ধা ও রংপুরের যৌথ আভিযানিক দল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আরাজী শেকসেন্দর গ্রামে অভিযান চালায়।

এসময় নিরাশা আকন্দকে তার মামা শ্বশুর মো. জয়নাল আবেদীনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারের পর নিরাশা আকন্দকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

১

পাখি শিকারে বাধা দেয়ায় মাছচাষিকে গুলি

২

বগুড়ার গাবতলীর দাঁড়াইল বাজারে ৭টি দোকানে অগ্নিকান্ড : ক্ষতিগ্রস্থদের অর্থ প্রদান করলেন এমপি রনি

৩

জুমা’র নামাজে হাজারো মুসল্লির অংশগ্রহণ দিনাজপুর জেলা ইজতেমা শুরু

৪

নওগাঁয় আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তান সিজারের পর দেওয়া হলো একটি : নবজাতকের সন্ধানে থানায় এজাহার

৫

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

৬